ভাকুর্তা খাল দখলমুক্ত ও পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন
ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নে ভাকুর্তা খাল দখলমুক্ত ও পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। বুধবার (৩১ মার্চ) দুপুরে এই খনন কাজের শুভ উদ্বোধন করেন তিনি।
এব্যাপারে মঞ্জুরুল আলম রাজীব জানান, সারা দেশের ৬৪ জেলায় নদী-নালা ও খাল-বিল ও জলাশয় দখন হয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনায় পানিসম্পদ মন্ত্রণালয় এসব দখলমুক্ত করে পুনঃখনন কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) সাভারের ভাকুর্তা ইউনিয়নে ভাকুর্তা খাল দখলমুক্ত ও পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করা হলো। ইনশাআল্লাহ সাভারের সকল বেদখল হয়ে যাওয়া খাল, বিল ও জলাশয় দখলমুক্ত করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আইনুল হক, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজ, সাভার উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেন, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাভার উপজেলা আওয়ামী লীগ এর সদস্য রাজু আহমেদ প্রমুখসহ স্থানীয় জনপ্রতিনিধিগন।
বার্তাবাজার/পি