নির্বাচন ও আন্দোলনে ব্যর্থতার জন্য বিএনপির সকল নেতাকে দল থেকে পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (৩১ মার্চ) সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, সরকারের পদত্যাগ আহ্বান বিএনপির অগণতান্ত্রিক আচরণ। জনগণ নির্দিষ্ট মেয়াদের জন্য সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সুতরাং মেয়াদ শেষ হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।
তিনি আরও বলেন, নিজেদের জনবিচ্ছিন্নতা আড়াল করতে বিএনপি এখন সরকারের পদত্যাগ দাবি করছে। সরকারের পদত্যাগ দাবি না করে নির্বাচন ও আন্দোলনে ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের ‘টপ টু বটম’ দল থেকে পদত্যাগ করা উচিত।
সেতুমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে বিচার বিভাগ স্বাধীনভাবেই কাজ করছে। বিচার বিভাগের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। বিএনপির কাছে নিরপেক্ষতা হচ্ছে, তাদের পক্ষে রায় গেলে বিচার বিভাগ স্বাধীন, আর বিপক্ষে গেলে বলে সরকার হস্তক্ষেপ করেছে।
বার্তা বাজার/এসজে