প্রেমিকের সাথে অভিমান করে প্রেমিকার আত্মহত্যা

বাগেরহাটের শরণখোলায় হাফছা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৩১ মার্চ) সকালে দিকে এঘটনা ঘটে।

হাফছা উপজেলার গোলবুনিয়া গ্রামের মোঃ জলিল হাওলাদারের মেয়ে। সে আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার ১০ শ্রেনীর ছাত্রী। ধারনা করা হচ্ছে প্রেমগঠিত কারনে অভিমান করে হাফছা আত্মহত্যা করেছে।

হাফছার মা রিনা বেগম বার্তা বাজারকে জানান, সকালে তার মেয়ে মোবাইল ফোনে কথা বলছিল। কথা বলা শেষ হলে সে আমাকে ডিম রুটি আনতে বাজারে পাঠায়। এরপর বাজার থেকে এসে দেখেন ঘরের আড়ার সাথে গলায় ওরনা পেঁচানো অবস্থায় হাফছার মৃত দেহ ঝুলছে। তার ধারনা কারো সাথে প্রেমগঠিত বিষয় নিয়ে মোবাইলে কথাকাটাকাটির এক পর্যায়ে অভিমান করে আত্মহত্যা করে হাফছা।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান বার্তা বাজারকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।

বাবুল দাস/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর