এবার বাড়ছে লঞ্চের ভাড়াও

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে সরকার। সরকারের নির্দেশনা মোতাবেক বাস ও ট্রেনের মতো নৌ-পরিবহনগুলোতেও অর্ধেক যাত্রী পরিবহন করা হবে।

আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে লঞ্চ। একইসঙ্গে বাড়ানো হবে ভাড়াও।

বুধবার (৩১ মার্চ) সচিবালয়ে ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক শেষে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

আজ (৩০ মার্চ) থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলছে বাস। ভাড়া বাড়ানো হয়েছে ৬০ শতাংশ। লঞ্চের ভাড়াও ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা।

এছাড়াও এবারের ঈদযাত্রায় ৫০ শতাংশ যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে বলে জানিয়েছেন নৌ-প্রতিমন্ত্রী।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর