নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে বাংলাদেশ দল। আগামীকাল সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা।
নিউজিল্যান্ড সফরে ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি মিলিয়ে ৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে দুইটিতে লড়াই করে হেরেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে এখন পর্যন্ত জয় পায়নি টাইগাররা।
আগামীকাল (৩১ মার্চ) সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে জয় পেতে হবে টাইগারদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে পাবে না দল।
ইনজুরির কারণে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেও ছিলেন না মুশফিক। শেষ ম্যাচে তার খেলা নিয়ে ছিল শঙ্কা। ধারণা করা হচ্ছে শেষ ম্যাচেও খেলতে পারবেন না মুশফিক।
নিউজিল্যান্ডে দলের সঙ্গে থাকা টিম লিডার জালাল ইউনুস মুশফিকের খেলা নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি। এদিকে দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, শেষ পর্যন্ত মুশফিকের জন্য অপেক্ষা করা হবে। যদি মুশফিক ব্যথা অনুভব করে তাহলে খেলবে না।
বার্তাবাজার/নব