কালিগঞ্জে ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৯৮ পিস ইয়াবাসহ খোরশেদ মাতবর (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার নলতা এলাকা থেকে তাকে আটক করে।

তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রত্না পালং গ্রামের মৃত আব্দুল জলিল আহমেদ’র ছেলে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন বার্তা বাজারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার নলতা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় ৯৮ পিস ইয়াবাসহ ব্যবসায়ী খোরশেদ মাতবরকে আটক করা হয়। আসামিকে বুধবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আসামি খোরশেদ মাতবরের নামে দেশের বিভিন্ন থানায় ৫ টি মামলা রয়েছে বলে জানান তিনি।

শেখ শাওন আহমেদ/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর