আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা উপজেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন।
বুধবার (৩১ মার্চ) দুপুরে নিজের ফেসবুক থেকে লাইভে এসে তিনি এই কথা জানান।
কাদের মির্জা বলেন, অতীতে যে প্রতিশ্রুতি গুলো দিয়েছি তা রক্ষা করে আমি বিদায় নিতে চাই। প্রশ্নবিদ্ধ আমি আর হতে চাই না কিন্তু আমি যে দল থেকে বিদায় নিচ্ছি। এত দিন আওয়ামী লীগের মির্জা ছিলাম। আওয়ামী লীগের মির্জা আজ থেকে আমি নেই। কোনো শক্তি আমাকে আর আওয়ামী লীগের মির্জা বানাতে পারবেনা।
তিনি আরও বলেন, নিজের ঘোষিত উপজেলা আওয়ামী লীগের কমিটিকে আমি দূর থেকে সহযোগিতা করবো।
উল্লেখ্য, কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই নম্বর সদস্য থেকে ২৭ বছরের উপরে উপজেলা নেতৃত্ব দিয়েছেন।
বার্তা বাজার/এসজে