করোনায় মৃত্যু ২৮ লাখ ছাড়াল, আক্রান্ত ১২ কোটি ৮১ লাখের বেশি

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ফের বেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত বিশ্বে ১২ কোটি ৮১ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ২৮ লাখের বেশি মানুষ মারা গেছেন ও সুস্থ হয়েছেন ১০ কোটি মানুষ।

বুধবার (৩১ মার্চ) জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৮১ লাখ ৫২ হাজার ৪১৬ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৮ লাখ ৩ হাজার ৯ জন ও সুস্থ হয়েছেন ১০ কোটি ৩৯ লাখ ৫০ হাজার ৪৪১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত ৩ কোটি ৩ লাখ ৯৩ হাজার ২৬ জন। করোনায় দেশটিতে মারা গেছেন ৫ লাখ ৫০ হাজার ৯৫৫ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ১০৯ জন। মারা গেছেন ৩ লাখ ১৭ হাজার ৬৪৬ জন।

ভারতে করোনায় এ পর্যন্ত ১ কোটি ২১ লাখ ৪৯ হাজার ৩৩৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৪৬৮ জন।

মেক্সিকোতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৩২ হাজার ৯১০ জন ও মারা গেছেন ২ লাখ ২ হাজার ৬৩৩ জন।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জন ও মারা গেছেন ৮ হাজার ৯৯৪ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ৮৮০ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর