বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা বাড়াতে দেশের ৮টি বিভাগে ৮ জন সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে বিভাগীয় পর্যায়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের এই দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়।
যারা পেলেন যে বিভাগের দায়িত্ব-
সিলেট- আহমদ হোসেন।
খুলনা- বি এম মোজাম্মেল হক।
চট্টগ্রাম- আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
রাজশাহী- এস এম কামাল হোসেন।
ঢাকা- মির্জা আজম।
বরিশাল- অ্যাডভোকেট আফজাল হোসেন।
ময়মনসিংহ- শফিউল আলম চৌধুরী নাদেল।
রংপুর- সাখাওয়াত হোসেন শফিক।
বার্তা বাজার/এসজে