করোনাভাইরাস প্রতিরোধে প্রথম ডোজের টিকা নিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৩১ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে করোনার প্রথম ডোজের টিকা নেন তিনি।
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও করোনার টিকা নিয়েছেন। রাষ্ট্রপতি গত ১০ মার্চ বঙ্গভবনে ও ৪ মার্চ প্রধানমন্ত্রী গণভবনে করোনার টিকা নেন।
বার্তাবাজার/নব