করোনামুক্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

করোনামুক্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন সিনেটর ফয়সাল জাভেদ খান।

তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনামুক্ত হয়েছেন। তিনি আস্তে আস্তে কাজ শুরু করেছেন। তিনি চিকিৎসকদের পরামর্শমতে নিয়মিত কাজ গুছিয়ে নেয়া শুরু করেছেন। সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক গাইডলাইন মেনে চলছেন।

এর আগে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. ফয়সাল সুলতান জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে ক্লিনিক্যালি সুস্থ হচ্ছেন। তিনি কাজ শুরু করতে পারেন। কয়েক দিনের মধ্যেই তিনি নিয়মিত কাজে ফিরতে পারবেন।

উল্লেখ্য, করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার দুইদিন পর গত ২০ মার্চ করোনায় আক্রান্ত হন ইমরান খান। এবার করোনামুক্ত হয়েছেন তিনি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর