সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে চলছে যশোর পৌর নির্বাচনের ভোট গ্রহন
প্রথমবারের মতো যশোর পৌরসভায় ব্যালটের বদলে ভোট হচ্ছে ইভিএমে। ভোট কেমন হবে, কে জিতবে তা নিয়ে ভোটারদের মধ্যে চলছিলো বিস্তর জল্পনা-কল্পনা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে আজ (বুধবার) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষ হবে বিকেল ৪টায়।
নির্বাচনে মেয়র পদে প্রার্থীতা করছে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মারুফুল ইসলাম যদিও তিনি সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন ঘোষণা দিয়েছেন এবং হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আলী সরদার।
৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটারদের স্বাস্থ্যসুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা রেখে নির্বাচন চলছে। যশোর পৌর সভায় ১ লক্ষ ৪৬ হাজার ৫শ’ ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ৫৫টি কেন্দ্র ৭৯টি বুথে চলছে ভোট গ্রহণ। ২৩৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১২‘শ মতো আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।
এছাড়া ২২ জন ম্যাজিস্ট্রেট ও ১ জন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া তিন প্লাটুন বিজিবি এবং র্যাবের তিনটি টিম টহলে রয়েছে । ৫৫টি কেন্দ্রর মধ্যে ৩৩টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা যদি বিরুপ মনে হয়; তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আরো বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তারা।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবির বার্তা বজারকে বলেন, যশোর পৌরসভার ৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। এছাড়া যান্ত্রিক ত্রুটির বিষয়টি বিবেচনায় রেখে প্রতিটি কেন্দ্রের জন্য অতিরিক্ত আরো ৫০ শতাংশ ইভিএম সরবরাহ করা হয়েছে। এখনো পর্যন্ত কোথায় কোন অপ্রতিকার পরিস্থিতি দেখা যায়নি। সবমিলিয়ে উৎসব মুখর পরিবেশে ভোটারদের ৭০% উপস্থিতিতে ভোট গ্রহন চলছে।
এ্যান্টনি দাস/বার্তাবাজার/এ.আর