আ’লীগ নেতার ৮৭ বছর বয়সী মাকেও মারধর করেছে হেফাজত

মুন্সিগঞ্জে হেফাজতে ইসলামের সাথে পুলিশের সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগ নেতার বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ৮৭ বছর বয়সী বৃদ্ধাকেও মারধরের অভিযোগ ওঠেছে। একইসাথে মারধর করা হয়েছে আওয়ামী লীগ নেতার ভাইকেও। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত সোমবার (২৯ মার্চ) সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম আলমগীর কবিরের মধুপুর গ্রামের বাড়িতে এই তাণ্ডব চালানো হয়। ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় তার মা র জাহান বেগম ও সেজু ভাই মুনসুর সাদীকে (৫৫)।

স্থানীয়রা জানান, উপজেলার শিকারপুর এলাকায় গত ২৯ মার্চ পুলিশ-হেফাজত কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষের ঘটনায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর আব্দুল হামীদ (মধুপুরী পীর) আহত হন। তার গুলিবিদ্ধ হওয়ার খবর রাজানগর ইউনিয়নের মধুপুর মাদ্রাসায় ছড়িয়ে পড়লে হেফাজতের নেতাকর্মীরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।

তারা আরও জানান, রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ.কে. এম আলমগীর কবিরের মধুপুর গ্রামের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির দুটি বিল্ডিংয়ে ঢুকে ৫টি কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এ সময় বাড়িতে অবস্থান করছিলেন আলমগীর কবিরের ৮৭ বছরের বৃদ্ধা মা নুর জাহান বেগম ও সেজু ভাই মুনসুর সাদী (৫৫)। দুজনকেই নির্মমভাবে পেটানো হয়। গুরুতর আহত নূরজাহান বেগমকে সম্মিলিত সামরিক হাসপাতালে ও মুনসুর সাদীকে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর