রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম- মলয় মন্ডল (৩৬) ও জনি ডি কস্তা (৩২)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২২ লক্ষ ২৫ হাজার জাল টাকা, টাকা তৈরির স্ক্রিন ফ্রেম ১০টি, কাঠের বোর্ড ০২টি, রং এর বোতল ০৬টি, রং এর কৌটা ০৫টি, টাকা তৈরির কাগজ ০২ বান্ডিল, ফেবিকল গাম ০১ কৌটা, লেমিনেটিং মেশিন ০১টি, প্রিন্টিং ব্রাশ ০২টি ও ১টি এন্টি কাটার উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ মার্চ) সন্ধ্যায় রামপুরার পশ্চিম উলন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাল টাকা প্রস্তুতকালে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
বার্তাবাজার/এ.আর