মাছ বিক্রি করতে গিয়ে আর বাড়ী ফেরা হলো না বকুলের

নওগাঁর পত্নীতলা উপজেলায় শ্যালো ইঞ্জিন-চালিত ভটভটির চাকায় চাদর পেঁচিয়ে এনামুল ইসলাম বকুল (৬০) নামের এক মাছ চাষীর মৃত্যু হয়ছে। বুধবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে ওই উপজেলার পাটিচোড়া বাজারসংলগ্ন পাকা সড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল ইসলাম ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সেলিমপুর গ্রামের মৃত আবু তায়ের মন্ডলের ছেলে।

পারিবারিক সুত্রে জানা যায়, ধামইরহাট থেকে এনামুল ইসলাম তার নিজ পুকুর থেকে মাছ নিয়ে পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার বাজারে বিক্রির উদ্দেশ্যে ভটভটি চালকের পাশের আসনে বসে যাচ্ছিলেন।

পথে নজিপুরের পাটিচোড়া বাজার সংলগ্ন এলাকায় পৌঁছার পরপরই অসর্তকতায় তার গায়ের চাদরটি ভটভটির চাকার সঙ্গে জড়িয়ে গলায় ফাঁস লাগে। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এমন মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে বইছে শোকের ছাঁয়া।

রেজুয়ান আলম/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর