নিরীহ জনগণের প্রতিবাদের ভাষা হয় শ্লোগান। সেটায় যখন বাধা দেওয়া হয় তখন অবলম্বন করতে হয় ভিন কিছু পন্থার। এবার তেমনই অভিনব প্রতিবাদ জানিয়েছেন মিয়ানমারের বিক্ষুদ্ধ জনগণ।
রাজপথ জুড়ে ময়লা আবর্জনা ফেলে তারা পালন করছে ধর্মঘট। শহরের রাজপথে ময়লা জমে পাহাড় হয়ে যাচ্ছে। এর নাম দিয়েছে তারা ‘আবর্জনা ধর্মঘট’।
‘সভ্য অবাধ্যতা’ নামের এই প্রচারণার আন্দোলনকারীরা দেশের জনগণকে আহ্বান জানাচ্ছেন বড় রাস্তায় ময়লা ফেলতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়্ব একটি পোস্টারে লেখ হয়, ‘এই আবর্জনা ধর্মঘটের উদ্দেশ্য সেনা শাসনের বিরোধিতা করা। এতে সবাই অংশ নিতে পারবেন।’
গত সোমবার (২৯ মার্চ) মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে শহরের প্রধান শহরে ময়লা ফেলার আহ্বান জানানো হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ইয়াঙ্গুনের রাস্তায় স্তরে স্তরে আবর্জনা জমা করা হচ্ছে।
দেশের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের বেশ কিছু জায়গায় সরকারের পক্ষ থেকে লাউড স্পিকারের মাধ্যমে বাসিন্দাদের অনুরোধ করা হয় সঠিকভাবে আবর্জনা ফেলতে। কিন্তু সবাই এই নির্দেশ অমান্য করছেন। সূত্র: দ্যা গার্ডিয়ান।
বার্তা বাজার/এসজে