২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে গোলের দেখা পেলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে উঠে এসেছে পর্তুগাল।
মঙ্গলবার রাতে লুক্সেমবার্গের জাতীয় স্টেডিয়াম জোসি বার্থেলে মাঠে নামে দুইদল। শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৩০ মিনিটে গার্সেন রদ্রিগেজের গোলে এগিয়ে যায় লুক্সেমবার্গ।
পর্তুগাল গোল শোধ করতে বেশি সময় নেয়নি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জোতার গোলের সমতায় ফেরে পর্তুগাল। এরপর ৫০ মিনিটে কানসেলোর পাস থেকে গোল করেন রোনালদো।
৮০ মিনিটে গোল করে লুক্সেমবার্গের কফিনে পেরেক ঢুকে দেন হোয়াও পালহিনহা। এর ফলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।
বার্তাবাজার/নব