রাজনীতিবিদ মুফতি ওয়াক্কাস আর নেই

ধর্ম বিষয়ক মন্ত্রনণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জমিয়তে ইসলামের একাংশের সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়য়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৩১ মার্চ) ভোরে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোড এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জমিয়তে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী। তিনি বলেন, তাকে যশোরের মনিরামপুরে বাদ মাগরিব দাফন করা হবে।

মুফতি ওয়াক্কাস একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে হুইপ ও ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজ তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়া মনিরামপুর, যশোরে অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর