ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্টির প্রায় শুরু থেকেই বিদ্বেষ লেগে আছে বিতর্কিত অঞ্চল জম্মু ও কাশ্মীর নিয়ে। রক্তক্ষয়ী সংঘর্ষে বারবার লাল হয়েছে তুষারে আবৃত এই অঞ্চল দু’টো। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কিছুটা নমনীয় হলেই এই রক্তপাত বন্ধ করতে।
মঙ্গলবার (৩০ মার্চ) তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বিষয়ে চিঠি দিয়েছেন।
বেশ কয়েকবার আন্তর্জাতিক ও দিল্লির চাপে শান্তির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের হাতে মার খেয়ে ভারতের প্রতি ক্ষুদ্ধ পাকিস্তান। এসব চিঠিতে সাড়া দিয়ে ইমরান খানকে ‘পাকিস্তান দিবসে’ শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। দু’দেশের মধ্যে শান্তির প্রত্যাশা করেন তিনি। এবার সেই চিঠির জবাব দিয়েছেন ইমরান খানও।
ভারতের সাথে সম্পর্ক করতে ইতিবাচক ইঙ্গিত দিয়ে ইমরান লিখেন, ভারত-সহ প্রতিটি প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গেই শান্তিপূর্ণ সহাবস্থান চায় পাকিস্তানের নাগরিক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিজেদের মধ্যে সম্পর্ক ভাল থাকলে তবেই ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্ত ইস্যুর সমাধান করা সম্ভব। যার মধ্যে অন্যতম জম্মু ও কাশ্মীর সমস্যা। করোনা মহামারিতে ভারতীয় লড়াইকেও আমি অভিনন্দন জানাই।
কিছুদিন আগে তুরস্কের অন্যতম শহর ইস্তাম্বুলে এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ হয়েছি। আলাদা করে কোনো বৈঠক না হলেও এর পরই ইমরানের এমন চিঠি অনেক গুরুত্ব বহন করছে। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়াটিভি, আল-জাজিরা।
বার্তাবাজার/এসজে