সিদ্ধিরগঞ্জে হেফাজতের হরতাল র‌্যাব-পুলিশের ৬ মামলা, আসামি ৩১৫০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত রোববার হেফাজতের ডাকা সারাদেশে হরতালের অংশ হিসাবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, গাড়িতে আগুন, ভাঙচুরসহ পৃথক অভিযোগে ৬টি মামলা হয়েছে। সোমবার (২৯ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ ও র‌্যাব বাদী হয়ে ৬টি মামলা দায়ের করে। সে মামলায় পুলিশ বাদী হয়েছে ৫টি মামলায় এবং র‌্যাব বাদি হয়েছে ১টি মামলায়।

পুলিশের করা মামলায় ২৫-৩০ জনকে আসামী উল্লেখ করে এবং আরো ৪‘শ থেকে ৫‘শ জনকে অজ্ঞাত আসামি, করা হয়েছে। আপরদিকে, র‌্যাবের করা মামলায় অজ্ঞাত করে করে ৫‘শ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পুলিশের ৫টি মামলার মধ্যে ৪টি সন্ত্রাস দমন আইনে ও একটি পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগ। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাতে মামলাগুলো রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত এই ছয় মামলায় কোন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে র‌্যাব-পুলিশের টিম গ্রেফতারের অভিযান চালাচ্ছে।

মামলার বিবরনীতে জানা যায়, পুলিশের করা ৫টি মামলায় নাম উল্লেখ ১২৫-১৩০ এবং অজ্ঞাত আসামির সংখ্যা ২০০০-২৫০০ জন। ফলে পুলিশের মামলায় মোট আসামির সংখ্যা ২ হাজার ১২৫ থেকে ২ হাজার ৬৫০ জন। আর র‌্যাব’র মামলায় অজ্ঞাত আসামি ৫০০ জন। এতে ৬ মামলায় আসামির সংখ্যা ২ হাজার ৬২৫ থেকে ৩ হাজার ১৫০ জন।

মামলায় উল্লেখ করা হয়, ঐদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাশকতার হরতালকারীরা কাভার্ডভ্যান ৬টি, বড় ট্রাক ৯টি, বিআরটিসি’র বাস একটা, মাইক্রোবাস ২টি মোট ১৮টি গাড়িতে আগুন দিয়েছে। তাদের এই ধ্বংসযজ্ঞ কাজ বন্ধ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে শটগানের রাবার বুলেট ও চাইনিজ রাইফেলের ৪ হাজার গুলি এব ১৫৫ রাউন্ড টিয়ারসেল ছোড়া হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর