টিকা নেয়ার পর সিদ্ধিরগঞ্জ আ.লীগ সাধারণ সম্পাদক করোনায় আক্রান্ত

করোনা টিকা গ্রহণ করার একদিন পর সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৬৭) করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে তিনি ঢাকার এভারগ্রীন হাসপাতালের (সাবেক এ্যাপোলো) আইসিওতে চিকিৎসাধীন আছেন। এর আগে ২৫ মার্চ তিনি করোনার টিকা গ্রহণ করেন।

তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগ নেতা ইয়ার হোসেন মাসুম।

তিনি বলেন, গত ২৫ মার্চ করোনার টিকা নেওয়ার একদিন পর থেকেই হাজী ইয়াছিন মিয়া সর্দি ও জ্বরে আক্রান্ত হন। সাধারণ জ্বর, ঠাণ্ডা মনে করে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরবর্তীতে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে গত ২৭মার্চ তিনি করোনা পরীক্ষা করান। সেই পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। রিপোর্ট পাওয়ার পর পরই তিনি ঢাকার এভারগ্রীন হাসপাতালের আইসিওতে ভর্তি হন। বর্তমানে তার শরীর অনেক দুর্বল। এছাড়াও ডাক্তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে। সেগুলোর রিপোর্ট আসলে তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানা যাবে।

হাজী ইয়াছিন মিয়ার শারীরিক সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার বোনের ছেলে রহমত উল্লাহ।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর