ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধান ক্ষেতে সেচ দেওয়ার সময় বৈদ্যুতিক পাম্পে বিদ্যুতায়িত হয়ে নইমুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাণীশংকৈলের রায়পুরের চোড়লপাড়া গ্রামডাঙ্গী গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবক ওই এলাকার আবু সামাদের ছেলে।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, ধান ক্ষেতে পানি (সেচ) দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সেচ পাম্প বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে আবার বিদ্যুৎ এলে নইমুল পাম্প স্টার্ট দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে সে মাটিয়ে পড়ে যায়। তার সাথে থাকা তার ভাই টের পেয়ে অচেতন অবস্থায় তাকে (নইমুল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস.এম জাহিদ ইকবাল বার্তা বাজারকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মো: সবুজ ইসলাম/বার্তাবাজার/হৃ.আর