পদ্মার এক রুই মাছের দাম ৩৫ হাজার ৭৫০ টাকা!

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে গুরুদেব হালদার নামে এক জেলের জালে ১৪ কেজি ওজনের একটি রুই মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ১১ টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের উজানে গুরুদেব হালদার জাল ফেললে ওই সময় তার জালে ধরা পড়ে মাছটি।

স্থানীয় মাছ ব্যবসায়ী ছেকেন আলী জানান, পরে মাছটি দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ২ হাজার ৫৫০ টাকা কেজি দরে ৩৫ হাজার ৭৫০ টাকায় দিয়ে কিনে নেয়। এরপর বেশি লাভের আশায় ঢাকায় মাছটি পাঠিয়েছেন।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর