ক্রিকেট বোর্ডের অনেকের অনেক ব্যবসা আছে: সুজন

বিসিবি বোর্ডের অনেকের অনেক ব্যবসা আছে মাশাআল্লাহ। কিন্তু আমাকে চাকরি করেই খেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

জানা যায়, একটি অনলাইন পোর্টালকে সাক্ষাৎকার কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমি যদি বিসিবির ম্যানেজার হিসেবে আসি তখন কিন্তু কোম্পানি (কর্মস্থল) আমাকে বেতন দেয় না। আমার আয়ের উৎস হলো এই চাকরিটা। আমার সংসার আছে, বাড়ি ভাড়া আছে, খরচ আছে; আমাকে তো কিছু করে চলতে হবে। আমি এই চাকরিটা করে চলি। এখন সেটা বাদ দিয়ে ম্যানেজার হলে আমাকে টাকা নিতে হবে না?

জাতীয় দলের সাবেক এই ম্যানেজার আরও বলেন, আসলে বাংলা ট্রাকের যে চাকরি করি সেটার বেতনটাই আমি বিসিবি থেকে নিতাম। তারপরও আমার লস হতো। বিসিবি আমাকে যে টাকা দিত সেটার ট্যাক্স বিসিবি দেয় না, সেটা আমাকেই দিতে হতো কিন্তু বাংলা ট্রাকের ট্যাক্স তারাই দিতো। আমি ভেঙেচুরে কাজ করার পক্ষে নই। আমাকে দায়িত্ব দিল, কিছু একটা হলো, মিডিয়ার প্রেশার হলো এবং আমাকে বাদ দিয়ে দিল- এ রকম হলে নিজেকে ছোট ছোট লাগে।

তিনি আরও বলেন, এখন গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান হিসেবে অনেক প্ল্যান আছে এবং ওখানে অনেক কিছু করতে পারব। বিসিবি যদি আমাকে ম্যানেজারের দায়িত্ব দেয়, তাহলে আমাকে দীর্ঘ মেয়াদে না দিলে আমি আমার দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারব না। এর মানে হলো একটা সমন্বয় রক্ষা করা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর