পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও মহিলাসহ ২ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) সন্ধ্যার পর উপজেলার চতরা-খালাশপীর সড়কের কাঁঠাল পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মাধবপুর গ্রামের মৃত-জব্বার আলীর পুত্র মোখলেছার রহমান (৫০) মোটরসাইকেল যোগে একই গ্রামের বছির উদ্দিনের পুত্র বন্ধু রাজু মিয়াকে নিয়ে খালাাশপীর বন্দরের উদ্দেশ্যে যাবার পথে বিপরীত দিক থেকে আসা ১টি দ্রুতগামী বালুবাহী ট্রাক্টর সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মোখলেছার রহমান প্রাণ হারায়। এ সময় পথচারী এক অজ্ঞাতনামা মহিলাসহ রাজু মিয়া গুরুতর আহত হয়।

আহত রাজু মিয়াকে আশঙ্কাাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর