মুরাদনগরে কৃষক লীগ নেতার উদ্যোগে সড়ক সংস্কার

কুমিল্লার মুরাদনগরে চলাচল অযোগ্য দুটি সড়ক সংস্কার করে দিয়েছেন কৃষক লীগ নেতা। উপজেলার চাপিতলা ইউনিয়নের উলুমুরিয়া গ্রামে এই সংস্কারের কাজ করা হয়। এই সড়ক দুটি সংস্কার হওয়ায় এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জানা যায়, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চাপিতলা ইউনিয়নের উলুমুড়িয়া- চাপিতলা সড়ক এবং খাপুরা-উলুমুড়িয়া সড়ক দুটির মাটি ভেঙে যান চলাচল অযোগ্য হয়ে পড়ে। এতে করে দুর্ভোগ পোহাতে হতো উলুমুরিয়া গ্রামের সাধারন মানুষের। জনসাধারনের দুর্ভোগের কথা চিন্তা করে বাঙ্গরা বাজার থানা আওয়ামী কৃষক লীগের আহ্বায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবু মুসা আল কবির সড়ক ২টি সংস্কারের উদ্যোগ নেন। গত ৮দিনে প্রতিদিন ২০জন করে শ্রমিকের কাজের মাধ্যমে মাটি ফেলে সড়ক দুটি চলাচলের উপযোগী করা হয়।

আবু মুসা আল কবির বার্তা বাজারকে বলেন, আমার নেতা সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ) মহোদয়ের নির্দেশনায় এই সড়ক দুটি মেরামত করেছি এবং এর পাশাপাশি এলাকার জনসাধারণের কষ্ট লাঘবে এলাকায় বিভিন্ন কাজ করে যাচ্ছি।

মোঃ নাজিম উদ্দিন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর