বড়াইগ্রামে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়াড়গাড়ফা ব্রীজ থেকে খৈরাস বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার দিয়ারগাড়ফা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চান্দাই ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান সরকারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম বকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, নীলুফার ইয়াসমিন ডালু ও আব্দুস সালাম খান, শিল্পপতি সিরাজুল ইসলাম নান্নু, চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার ও সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফী।

গোলাম সাকলাইন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর