গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে অরিত্র বিশ্বাস (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশু অরিত্র বিশ্বাস গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা হালদার পাড়া গ্রামের দেবদাস বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, শিশুটি তার বাড়ির উঠানে খেলা করছিল। বাড়ির উঠানের আঙ্গিনায় রাখা পানির মোটরের তারে ভুলবশত হাত দিলে শিশুটি শট খায়। পরে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান বার্তা বাজারকে জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর