মাগুরায় প্রতিপক্ষের হামলায় নিহতের ঘটনায় মামলা, আটক ৫

মাগুরার মহম্মদপুরে প্রতিপক্ষর হামলায় জালাল মোল্যা নামর (৫০) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত প্রধান সন্দেহভাজনসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ মার্চ) সকালে উপজেলার বাবুখালি ইউনিয়নর চালমিয়া গ্রামে জমি নিয় বিরোধের জেরে খুন হন জালাল। তিনি ওই গ্রামের কাশেম মোল্যার ছেলে। মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে নিহত জালালের ছেলে ইসমাইল মাল্যা বাদী হয়ে ২৫ জনকে আসামী করে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করে।

মামলার প্রধান আসামী আকবর শেখসহ পাঁচজনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রাম ঘুরে দেখা গেছে, হত্যার ঘটনার সাথে জড়িত অভিযুক্ত পক্ষের শেখ গোষ্ঠীর লোকজন বাড়ি ছাড়া। পুরুষ মানুষ গ্রেফতার আতঙ্কে আত্মগাপন করেছেন। বৃদ্ধ নারী ও শিশুরা বাড়িঘর পাহারা দিচ্ছেন। তাদর চোখে মুখে আতঙ্কর ছাপ। খেতখামার চাষবাস বন্ধ। অভিযুক্তদের ধরত বাড়ি বাড়ি রাত-দিন তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার জমি জমা নিয়ে বিরোধের জেরে চালমিয়া গ্রামের কালাম মাল্যা এবং আকবর শেখের সমর্থকদর মধ্য সংঘর্ষ হয়। এ সংঘর্ষ আকবর শেখের সমর্থকদের হামলায় জালাল মাল্যা মারাত্মক আহত হয়। মাগুরা থেকে ফরিদপুর মেডিকেল কলজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার মারা যান।

সংঘর্ষে গুরুতর আহতদের ছয়জনকে মাগুরা সদর হাসপাতাল এবং চারজনক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নিহত জালাল মোল্লার ছেলে ইসমাইল মোল্যা বাদী হয় আকবর শেখকে প্রধান আসামী করে ২৫ জনর নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস বার্তা বাজারকে জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মামলার এজাহারভক্ত পাঁচজন আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যহত রয়েছে।

বর্তমান ওই এলাকার আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সেই জন্য পুলিশ তৎপর রয়েছে।

তাছিন জামান/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর