মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, হিন্দু যুবকের বাড়ি ঘেরাও

ভারত রাষ্ট্রে অবস্থান করে ফেসবুকের একটি পােস্টে মহানবী হযরত মােহাম্মাদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তপু বালা (২১) নামে এক বাংলাদেশী হিন্দু যুবকের গ্রামের বাড়ি ঘেরাও করেছে স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে ওই যুবকের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার চরযশােরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফরিদপুর হতে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃস্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়।

জানা যায়, ওই গ্রামের অনিল বালার ছেলে তপু বালা তার ফেসবুক আইডি হতে নূর আহম্মদ নামে একটি ফেসবুক পেইজের একটি পােস্টে মহানবী হযরত মােহাম্মাদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে আজ মঙ্গলবার বিকলের দিকে আশপাশের কয়েক গ্রামের আলেম ওলামা ও মুসুল্লীরা তপুর বাড়ী ঘেরাও করেন। পরে তারা তপুর বাবা অনিল বালাকে বিষয়টি জানান। এসময় ওই এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে থাকে।

এখবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রূ, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান ও নগরকাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মােহাম্মদ সেলিম রেজা বিপ্লব ঘটনাস্থলে ছুটে যান।

অনিল বালা বার্তা বাজারকে জানান, তার ছেলে তপু বালা বর্তমানে ভারত বসবাস করছে। ছেলের উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এসময় অনিল বালা ছেলের পক্ষ হতে উপস্থিত সকলের নিকট এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মােহাম্মদ সেলিম রেজা বিপ্লব বার্তা বাজারকে বলেন, তপু বালার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে তথ্য প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে। এলাকায় পরিস্থিতি শান্ত রাখার লক্ষে অতিরিক্ত পুলিশ মােতায়ন করা হয়েছে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর