ছেলের বউয়ের লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

ছেলের বউয়ের লাঠির আঘাতে অসুস্থ শাশুড়ির মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে মঙ্গলবার (৩০ মার্চ) সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

ছেলের বউয়ের লাঠির আঘাতে মৃত ব্যাক্তি হলেন- ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ছোট-নুনতোর গ্রামের মহিরউদ্দীনের স্ত্রী মহিরুল ওরফে টলি বেগম (৭৫)। মৃত বৃদ্ধা দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে শয্যাশায়ী হয়ে ছিলেন।

স্থানীয়রা জানায়, মৃত টলি বেগমের ছেলে মসিরউদ্দীন ওরফে টেংকুর স্ত্রী দেলোয়ারা পারিবারিক কথাকাটির জেরে সোমবার রাতে তার শাশুড়ির শরীরে লাঠি দিয়ে বেত্রাঘাত করে। পরে রাতে ঐভাবেই বিছানায় শুয়ে পড়লে মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেনি আর দেলোয়ারার শাশুড়ি। পরে তার ঘরে দেখা যায় তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছেন।

এ বিষয়ে রাণীশংকৈল থানা ওসি এস,এম জাহিদ ইকবাল বার্তা বাজারকে বলেন, বিষয়টি আসলে দুঃখজনক। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্ত করা হবে। এবং তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হবে।

মোঃ সবুজ ইসলাম/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর