“হেফাজতের উপর ভর করে হামলা ও ভাংচুর করেছে বিএনপি-জামাত”
হেফাজতের উপর ভর করে ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জে বিএনপি জামায়াত হামলা করেছে দাবি আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের। মঙ্গলবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবু নাসের আহমেদ।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, হেফাজতের উপর ভর করে ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জে বিএনপি জামায়াত বিভিন্ন স্থানে স্থাপনায় হামলা করেছে। আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় চালায় হেফাজতে নেতাকর্মীরা।
এসময় টোলপ্লাজায় ভাংচুর ও লুটপাট চালায়। এছাড়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহাসড়কে সাটানো তোরণ, ফেস্টুন, প্লেকার্ড ভেঙে আগুন দেয় তারা। কোন কারন ছাড়াই আমার বসত ঘরে ভাংচুর ও লুটপাট করা হয়। আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এসব ঘটনায় পুলিশের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ।
সংবাদ সম্মেলন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া, সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. সালাউদ্দিন, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল করিম খান , তালশহর ইউনিয়নের চেয়ারম্যান আবু শামা, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু রেজভী, রুবেল সিকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন শিকদার, যুবলীগের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, যুগ্ম আহবায়ক শেখ দাউদ অপি, মতিউর রহমান, ছাত্রলীগের আহবায়ক রিফাত শিকদার প্রমূখ।
সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তাবাজার/হৃ.আর