পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুন:খনন কাজের উদ্বোধন

পাবনাবাসীর দাবীর প্রেক্ষিতে দীর্ঘদিন পর পাবনা শহরের মধ্য দিয়ে প্রভাহৃত ইছামতি নদী পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর দিকে শহরের হাউজপাড়া থেকে নদী খনন কাজের উদ্বোধন করা হয়।

প্রথম পর্যায়ে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ৭.৬৭ কিমি. নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খননের কাজ করা হবে।

জানা গেছে, সারা দেশের ন্যায় অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুন:খনন প্রকল্পের আওতায় পাবনার এই ইছামতি নদী পুন:খনন কাজের উদ্বোধন করা হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স প্রধান অতিথি হিসেবে খনন কাজের উদ্বোধন করেন।

এসময় পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মো: সাইফুল্লাহ, নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর