তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে ৬০ বছরের বৃদ্ধের ধর্ষণচেষ্টার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় যৌন হয়রানির অভিযোগে সুলতান হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার রাতে ওই শিক্ষার্থীর মা বাদী মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতে উপজেলার মনষাতলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, গ্রেফতার ব্যক্তিকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ভিকটিমকে জবানবন্দীর জন্য আদালতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর