দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৮ দফা নির্দেশনা দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশ থেকে এলেই যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
সরকারের নতুন প্রজ্ঞাপনে জরুরি সেবাপ্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, মাস্ক পরা, শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখা, রাত ১০টার পর ঘর থেকে বের না হওয়া, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
এসব সিদ্ধান্ত এখন থেকে সারা দেশে কার্যকর হবে এবং আগামী দুই সপ্তাহ পর্যন্ত তা কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
আগের নির্দেশনায় শুধু যুক্তরাজ্য থেকে দেশে ফেরা ব্যক্তিদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা ছিলো। নতুন নির্দেশনা অনুযায়ী, শুধু যুক্তরাজ্য নয়, যেকোনো দেশ থেকে বাংলাদেশে এলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
বার্তাবাজার/ভি.এস