ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে মাদরাসাছাত্রদের তান্ডবের ঘটনায় এ পর্যন্ত ৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত প্রায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় অজ্ঞাত ২৫০ জনকে আসামী করে মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার আহসান হাবীব।
আনসার ও ভিডিপি অফিসে হামলার ঘটনায় আনসার ও ভিডিপির এক কর্মকর্তা অজ্ঞাত ৫০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।
এদিকে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর উপর টোল প্লাজা ও টোল প্লাজার পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আশুগঞ্জ থানায় ২টি মামলা করা হয়েছে বলে আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আবদুর রহিম হামলা ও ভাংচুরের ঘটনায় ৫টি মামলা দায়েরের কথা স্বীকার করেছেন।
এর আগে হামলা ও ভাংচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত শনিবার (২৭ মার্চ) দুপুরে পুলিশ বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাগুলো দায়ের করা হয়। সাড়ে ৬ হাজারকে আসামী করে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম