সাভারের নতুন ইউএনও হলেন মোঃ মাজহারুল ইসলাম

ঢাকার সাভার উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহন করছেন মোঃ মাজহারুল ইসলাম। গত ২৮ মার্চ তারিখে বিভাগীয় কমিশনার কার্যালয়, ঢাকা’র অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ.কে.এম মাসুদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্জাপন এর মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

মোঃ মাজহারুল ইসলাম বরগুনা জেলায় জন্মগ্রহন করেন। তিনি ৩৩তম ব্যাচের ক্যাডার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি সাভারের ইউএনও হিসেবে শামিম আরা নিপার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

প্রসঙ্গত, সাভার উপজেলায় প্রথম নারী অফিসার হিসেবে নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়েছিলেন শামীম আরা নীপা। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৯ ব্যাচের ক্যাডার শামীম আরা নিপাকে দায়িত্ব প্রদান করা হয়। ২০২০ সালের সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় জেলা পর্যায়ে ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও’র সম্মাননা লাভ করেন তিনি।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর