রাজধানীর দক্ষিণখানের আইনুসবাগে আবদুর রশিদ নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নানের (জাপানি হান্নান) ফের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
চার দিনের রিমান্ড শেষে আমিনুল ইসলাম হান্নানকে আদালতে হাজির করে আরও ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই আজহারুল ইসলাম।
অপরদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন অ্যাডভোকেট পীযূষ কান্তি রায়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জাপানি হান্নানসহ আটজনের জামিন নাকচ করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
এই মামলার বাকি আসামিরা হলেন- হান্নানের ছেলে মো. ইকরামুল ইসলাম, ভাই শফিকুল ইসলাম ইমরান, আল-আমীন প্রধান, মো. মোশারফ হোসেন জহুরুল ইসলাম রিপন, খোরশেদ আলম ও মো. নুরুন নবী।
বার্তাবাজার/নব