হঠাৎ করেই জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার (৩০ মার্চ) বিকাল ৪টায় গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য আশ্যিরুল কবির খান এই তথ্য জানিয়েছেন। তবে উদ্দেশ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন তা জানননি তিনি।
তিনি শুধু বলেন, বিকাল চারটায় দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন।
উল্লেখ, হেফাজতে ইসলামের হরতালের পর থেকে দেশে বিএনপির সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। এরই মাঝে দলটি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। কিন্তু জেলায় জেলায় নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটছেই। এ বিষয়ে মহাসচিব কিছু বলবেন বলে ধারণা করা হচ্ছে।
বার্তাবাজার/এসজে