মিছিলে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ; পুলিশসহ আহত ৬০

নওগাঁয় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে বিএনপির একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া এ ঘটনায় পুলিশসহ অন্তত ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন।

আহতারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীর রয়েছৈন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

জানাগেছে, সারাদেশে মানুষ হত্যা, খুন-গুমের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা বিএনপির আয়োজনে দলীয় কর্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় উপস্থিত পুলিশ সদস্য তাদের মিছিলে বাঁধা প্রদান করে এবং দলীয় কার্যালয় থেকে চলে যেতে বলেন।

পুলিশ বিক্ষোভ সমাবেশে বাধা প্রদান করায় বিএনপির নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

এসময় দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদেও মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘটিত হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করে পরিস্থিততি নিয়ন্ত্রন করাহয়।

জেলা যুবদলের সভাপতি বায়োজিদ হোসেন পলাশ বলেন, সারাদেশে মানুষ হত্যা, খুন-গুমের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় দলীয় কর্যালয়ের সামনে শান্তিপূর্ন বিক্ষোভ মিছিলে পুলিশ বাঁধা প্রদান করে ও নেতাকর্মীদের উপর হামলা চালায়, এতে আমাদে একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্তত ৪০-৫০ জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আক্তার বলেন, বিএনপির সমাবেশ চলাকালে নেতাকর্মীরা কোন রকম উষ্কানি ছাড়াই অতর্কিত ভাবে পুলিশের উপর হামলা চালায় এঘটনায় অন্তত ৫-৭ জন পুলিশ সদস্য আহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর