বাংলাদেশের গণমাধ্যমের যে স্বাধীনতা তা উন্নত দেশেও নেই

বাংলাদেশের গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে তা উন্নত দেশেও নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে তা অনেক উন্নত দেশেও করে না। এই অবাধ স্বাধীনতার যেন অপপ্রয়োগ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সবার জন্য। এই আইন নির্দিষ্ট কোনো জনগোষ্ঠির মানুষের জন্য নয়। এই আইনের ফলে যেন কোনো গণমাধ্যমকর্মী অহেতুয়ক হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দেশের ৫০ বছরে এত অর্জন হয়েছে তবুও সরকারকে অভিনন্দন জানাতে পারেনি বিএনপি। এক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর