মঠবাড়িয়ায় ভাঙা ব্রিজে জনদুর্ভোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী নাগ্রাভাঙ্গা এলাকায় দু’টি গ্রামের সংযোগ খালে থাকা একটি ব্রিজ ১০ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয়দের দাবি প্রতি বছরই শুনি টেন্ডার হয় কিন্তু কোন কাজ দৃশ্যমান হয় না।
চিত্রা,বাদুরা,দক্ষিন মিরুখালী সহ বিভিন্ন এলাকার লোকজন চরম দুর্ভোগে রয়েছে।৩৫ নং নাগ্রাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি চলাচলের পথ এটি। এতে দুর্ঘটনার শিকার হয় কোমলমতি শিক্ষার্থীরা। বিদ্যালয়টি ভোট কেন্দ্র হওয়ায় নির্বাচনের সময় বিপাকে পড়েন ভোটাররা।
স্থানীয় আঃ রহমান,আশ্রাফ আলী,ইনসান গাজী,ইউনুস হাওলাদার,জালাল হাওলাদার সহ একাধিক ভুক্তভোগী জানান,খাল বন্ধ থাকায় ভ্যান,রিক্সা বা অটোতে মালামাল পরিবহন করতে হয়।ব্রিজটি এ অবস্থায় থাকায় বর্ষার দিনে বিকল্প কাচা রাস্তায় মালামাল পরিবহন সম্ভব হয় না।অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে নিদারুন বেগ পেতে হয় স্বজনদের।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সোবাহান শরীফ জানান,মিরুখালী বাজার থেকে নাগ্রাভাঙ্গা পর্যন্ত কার্পেটিং রাস্তার উন্নয়ন কাজের সাথেই এ ব্রিজটি রয়েছে।অজ্ঞাত কারনে ব্রিজটি বেহাল দশায় পড়ে আছে।জনদুর্ভোগ দূর করতে দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।
বার্তাবাজার/পি