টাঙ্গাইলে মাস্ক পরিধান নিশ্চিতে ভ্রাম্যমান আদালতের অভিযান

টাঙ্গাইলে করোনাভাইরাসের বিস্তার ভয়াবহ আকারে বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর অবস্থান গ্রহণ করেছে প্রশাসন। এর প্রেক্ষিতে জনসাধারণের স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাস্ক পরিধান এবং জনসমাগম এড়িয়ে চলার বিকল্প নেই।

তারই ধারাবাহিকতায় মাস্ক পরিধান নিশ্চিত, জনসমাগম এড়িয়ে চলাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরের প্রাণ কেন্দ্র নিরালা মোড়ে এ অভিযান শুরু হয়। সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এসময় মাস্ক পরিধান নিশ্চিতে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকজনকে আর্থিক জরিমানা করেন। ছয় জনকে ১৭শ’ টাকা আর্থিক জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি খাইরুল ইসলাম বলেন, সরকার জনসাধারণের স্বাস্থ্য বিধির কথা বিবেচনায় কঠোর অবস্থান গ্রহণ করেছে। মূলত জনসাধারণের কথা বিবেচনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানার মধ্য দিয়ে সচেতনতার সৃষ্টি করছি। করোনাভাইরাস রোধে ভ্রাম্যামান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর