সুন্দরবন উপকূলীয় অঞ্চলে স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি

বুড়িগোয়ালিনীর দুর্গাবাটী টুঙিপাড়ার সামনে প্রায় ১০০ ফুট পাউবো বেড়ী বাঁধ দেবে যাওয়ায় ঐ এলাকাবাসী রয়েছেন আতঙ্কে। শ্যামনগর উপজেলা দুর্গাপাটি সাইক্লোন শেল্টার থেকে টুঙ্গিপাড়ার সম্মূখে পাউবো’র বাঁধ ২৮ মার্চ সকালে ১০০ ফুট ধসে যায়। এলাকাবাসী জানতে পেরে স্থানীয় উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ রক্ষায় সোমবার থেকে কাজ করছে।

আইলা, আম্পান, বুলবুল পরবর্তী সময়ে উপকূলীয় বাঁধ রক্ষায় নির্মাণে কাজ হলেও তাতে নিরাপদ নয় উপকূলের জনপদ। আর এতে এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছেন।

শ্যামনগরের উপকূলের জনপদে আইলা, আম্পান, বুলবুলে, ফনি উপকূল অঞ্চলের সকল আবাসনসহ প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই নদী ভাঙ্গনের কবলে আবারো পড়ছে বুড়িগোয়ালিনী ইউনিয়ন এর দুর্গা পার্টিসহ ৬ টি গ্রামের সাধারণ জনগন। সরকারি বেসরকারি প্রচেষ্টায় উপকূলীয় বাঁধ স্থায়ীকরণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও বাস্তবে তার ফলস্বরূপ জোড়াতালি দিয়ে চলছে প্রশমন।

চলতি কালবৈশাখী ঝড়ের মৌসুমে উপকূলীয় বাঁধ রক্ষা করতে না পারলে আগামী দিনেই সমগ্র উপকূলীয় অঞ্চল আবারো প্রাকৃতিক দুর্যোগে নদী ভাঙ্গনে লবণ পানিতে ভেসে যেতে পারে। গৃহহীন হয়ে পড়বে হাজার হাজার মানুষ। সাধারণ শ্রমজীবী ও হতদরিদ্র পরিবারের মানুষ এই অঞ্চল থেকে এলাকা ছেড়ে বাইরে অবস্থান করতে হবে।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন এর চেয়ারম্যান ভবতোষ মন্ডল বলেন, দীর্ঘদিন পাউবো কর্মকর্তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে। ভেড়িবাঁধের কাজ জোড়াতালি দিয়ে কাজ শেষ করছে।

জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘরামি বলেন, উপকূলীয় অঞ্চল প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস নদী ভাঙ্গনে আমাদের সংগ্রাম করে টিকে থাকতে হয়। যতদিন পর্যন্ত আমাদের বেড়ীবাধ সুরক্ষিত না হবে ততদিন আমাদের স্থায়ী কোনো পরিকল্পনা করলে তা স্থায়ী থাকবে না। যে কোন সময় লবণ পানিতে ভেসে যেতে পারে ।আমাদের দাবি সকল উন্নয়ন পরিকল্পনার মধ্যে উপকূলীয় বেড়িবাঁধ সুরক্ষিত রাখার পরিকল্পনাটি আগে করা দরকার।

এদিকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চলমান কাজ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

তবে উপকূলে স্থায়ী বাধ নির্মাণ করা না হলে প্লাবিত হবে ভেসে যাবে, শতাধিক ঘরবাড়ি, কৃষি খামার, চিংড়িঘের, কাঁকড়া হ্যচারী, গবাদিপশু, সুপেয় পানির পুকুরসহ কয়েক কোটি টাকার সম্পদ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর