হেফাজতের হরতাল: ৬ মামলায় আসামি ৩ হাজার

হেফাজতে ইসলামের হরতাল চলাকালে রোববার (২৮ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার দায়ে ৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে প্রায় ৩ হাজার। সোমবার (২৯ন মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে পাঁচটি এবং র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

জানা যায় প্রতিটা মামলায় ২৫-৩০ জনকে নাম উল্লেখ করে ও ৪০০-৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) মামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান।

তিনি বলেন, সোমবার রাতে মামলাগুলো রেকর্ড করা হয়েছে। র‌্যাব ও পুলিশের পাঁচটি মামলা দায়ের করা হয়েছে নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে। অপর একটি মামলা হয়েছে সরকারি কাজে বাধা দিয়ে পুলিশের ওপর হামলা ও আহত করার অভিযোগে। এই ছয় মামলায় এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে র‌্যাব-পুলিশের কয়েকটি টিম নাশকতা সৃষ্টিকারীদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চালাচ্ছে। তাদের সকলকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে স্বাভাবিক ছিল নারায়ণগঞ্জ শহর ও উপজেলা এলাকাগুলো। তবে সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত ছিল এলাকা ছিল হরতাল সমর্থকদের দখলে। তারা এই মহাসড়কে তাণ্ডব চালিয়ে রণক্ষেত্রে পরিণত করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৮টি যানবাহনে আগুন দেয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর