নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ দল। টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণভাবে করে নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন। তবে তাদের জুটিকে বেশিদূর যেতে দেননি তাসকিন আহমেদ।
একাদশে জায়গা পেয়েই বাংলাদেশের পক্ষে প্রথম উইকেট তুলে নেন তিনি। ব্যক্তিগত ১৭ রানে নাঈম শেখের হাতে ধরা পড়ে ফিরেন অ্যালেন। এরপর দলীয় ৫৫ রানে দুই উইকেট হারিয়ে বসে কিউইরা।
ওপেনার গাপটিলকে সাঝঘরে পাঠান মোহাম্মদ সাইফউদ্দিন। ২১ রান করে তাসকিনের দুর্দান্ত ক্যাচে ফেরেন তিনি। এমন ক্যাচে অবাক হয়ে না হেসে পারলেন না গাপটিল।
এদিকে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। দুর্দান্ত খেলতে থাকা ডেভন কনওয়েকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। ৯ বলে ২ চারে ১৫ রান করে মোহাম্মদ মিঠুনের হাতে ধরা পরে ফিরেন কনওয়ে।
দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে কিউইরা। এমন পরিস্থিতিতে হাল ধরেন উইল ইয়ং ও গ্লেন ফিলিপস। তবে সেই জুটিতে আঘাত হানেন মেহেদি হাসান।
মেহেদির একটি ডেলিভারি এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন ইয়ং। ১৪ রান করে ফিরেন তিনি। এরপর ম্যাচে বৃষ্টি আঘাত হানে। আপাতত ম্যাচটি বন্ধ রয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১২.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০২ রান।
বার্তাবাজার/নব