আমাকে কি এখনও ‘মিস’ করছেন: ট্রাম্প

আমাকে কি এখনও ‘মিস’ করছেন বলে প্রশ্ন করেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শনিবার রাতে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে একটি বিয়ের অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে নিয়ে সমবেতদের উদ্দেশে তিনি এ প্রশ্ন করেন।

এ সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, চীন ও ইরানের বিষয়ে কথা বলেন। গত বছর নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তার অসন্তোষ প্রকাশ করেন।

মেক্সিকো সীমান্ত পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সীমান্তে শিশুগুলোর কি অবস্থা; তারা খুব নাজুক অবস্থায় জীবনযাপন করছে। তারা এমনভাবে জীবনযাপন করছে, যা কেউ কখনও দেখেনি।

সমবেতদের উদ্দেশে ট্রাম্প প্রশ্ন করেন, আপনারা কি এখনও আমাকে মিস করছেন? সবশেষে তিনি নববিবাহিতদের সুন্দর জীবন কামনা করেন। বিনোদন ওয়েবসাইট টিএমজেড অনুষ্ঠানে ট্রাম্পের বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর