নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ দল। টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণভাবে করে নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন। তবে তাদের জুটিকে বেশিদূর যেতে দেননি তাসকিন আহমেদ।
একাদশে জায়গা পেয়েই বাংলাদেশের পক্ষে প্রথম উইকেট তুলে নেন তিনি। ব্যক্তিগত ১৭ রানে নাঈম শেখের হাতে ধরা পড়ে ফিরেন অ্যালেন। এরপর দলীয় ৫৫ রানে দুই উইকেট হারিয়ে বসে কিউইরা।
ওপেনার গাপটিলকে সাঝঘরে পাঠান মোহাম্মদ সাইফউদ্দিন। ২১ রান করে তাসকিনের হাতে ধরা পড়ে ফেরেন তিনি। এদিকে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।
দুর্দান্ত খেলতে থাকা ডেভন কনওয়েকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। ৯ বলে ২ চারে ১৫ রান করে মোহাম্মদ মিঠুনের হাতে ধরা পরে ফিরেন কনওয়ে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৮ রান।
বার্তাবাজার/নব