দেশের সব পুলিশই সরকারের পক্ষে নেই ও সরকার যেসব অপকর্ম করছে তাদের সব পুলিশের স্মমতি নেই বলে মন্তব্য করেছেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।
সোমবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির আয়োজনে ‘কণ্ঠরোধ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও সংহতি’ শীর্ষক সভায় এ তিনি এ মন্তব্য করেন।
ড. রেজা কিবরিয়া বলেন, পুলিশ নিয়ে অনেক সমালোচনা হয়। কিন্তু আমি আমি বলবো, এই সরকার যেসব কর্মকাণ্ড করছে এতে সব পুলিশের সম্মতি নেই। অনেকে এ সরকারকে দেখানোর জন্য মানুষের ওপর অত্যাচার করছে। কিন্তু সব পুলিশ সরকারের পক্ষে নেই।
হেফাজত সম্পর্কে তিনি বলেন, হেফাজতে ইসলামের সব কাজে আমি এগ্রি করি না। কিন্তু এই জালিম সরকারের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের পেছনে সবাই যেতে রাজি আছে। যারাই রাজপথে নামছে তারা আমাদের সবার অধিকার রক্ষা করছে। আমাদের বাক স্বাধীনতা রক্ষা করার জন্য চেষ্টা করছে।
সাবেক অর্থমন্ত্রী পুত্র রেজা কিবরিয়া আরও বলেন, আমরা সব সময় ঐক্যের কথা বলি কিন্তু আমাদের এই ঐক্য নিয়ে অনেক সমস্যা আছে। এই সরকারকে হটিয়ে কে ক্ষমতায় বসবে না বসবে এটা পরের বিষয়। এটা জনগণ নির্ধারণ করবে।
বার্তাবাজার/এসজে