প্রধানমন্ত্রী ইমরান খান ও ফার্স্টলেডি বুশরা মানেকার পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিও। করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার কয়েক দিন পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
সোমবার(২৯ মার্চ) এক টুইটে তিনি নিজেই এ খবর জানিয়েছেন।
টুইটবার্তায় তিনি লেখেন— টিকার প্রথম ডোজ গ্রহণ করেছি। কিন্তু টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করার পর শরীরে কোভিড ১৯-এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হয়, যেটি এক সপ্তাহের মধ্যে নেওয়ার কথা ছিল। দয়া করে সতর্ক থাকুন।
এর আগে গত ১৮ মার্চ করোনার টিকার প্রথম ডোজ নেওয়ার ২ দিন পর করোনা ‘পজিটিভ’ হয়েছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। এর পর তার স্ত্রী বুশরা মানেকার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
বার্তাবাজার/পি